শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ বেপারী ইয়াবা সহ আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১১:৩৯ পিএম
চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ বেপারী ইয়াবা সহ আটক

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রশিদ এর নির্দেশে কিলো-০১ ডিউটি করাকালে চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ বেপারী ৫ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে কোর্টে প্রেরন করলে ১৬ জুন শুক্রবার স্পেশাল কোর্টের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৩ হাজার টাকা ও পুলিশি রিপোর্ট না আসা পর্যন্ত আসামি কে জামিন প্রদান করেন।

মামলার এজহার থেকে জান যায় ১৫ জুন বৃহস্পিতার রাত ৯ঃ১৫ ঘটিকায় চাঁদপুর সদর মডেল থানাধীন মমিনপাড়াস্থ ০৯নং ওয়ার্ডের জিয়া ছাত্রাবাসের পিছনে বেপারী বাড়ীর সামনে পাকা রাস্তার উপর কিলো-০১ এসআই (নিঃ) মোঃ কামাল উদ্দিন, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ নুরুল আমিন, কং/৭৫৯ নাইমুর রহমান, ড্রাই কং/৯৫০ মোঃ আমির ফয়সাল, কং/৯৭৫ রাকেস চৌধুরী, কং/২০৮ শফিকুর রহমান, সকলেই চেকপোস্ট পরিচালনাকালে ছাত্রলীগের এই নেতা পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পুলিশ এই সময় দৌড়ে তাকে আটক করে। মাদক মামলার আসামি মোঃ আব্দুল্লাহ বেপারী (২৭) এর দেহ তল্লাশি করাকালে তাহার পরিহিত টাওজারের ডান পকেট থেকে তাহার নিজ হাতে বাহির করে দেওয়ামতে সাদা পলিথিনে মোড়ানো ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট ওজন=০.৫ গ্রাম, মূল্য অনুমান = ১,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

মাদক মামলার আসামি মোঃ আব্দুল্লাহ বেপারী (২৭), চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডের গুয়াখোলার শাহজাহান বেপারী সন্তান।

গ্রেফতারকৃত মাকদ মামলার আসামী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করার চাঁদপুর মডেল থানার এস আই মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরন করেন। কোর্টে থেকে আসামী বিশেষ কোর্টে জামিনে মুক্তি পান।

Model Hospital

আসামি পক্ষের আইনজীবী ছিলেন প্রিস নাজমুল আহসান নাজু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital