শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২৫ জুন থেকে শুরু হচ্ছে তরপুরচন্ডী আনন্দবাজার কোরবানির পশুর হাট

এইচ এম নিজাম প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৩:০৯ পিএম
২৫ জুন থেকে শুরু হচ্ছে তরপুরচন্ডী আনন্দবাজার কোরবানির পশুর হাট
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় ২৫ জুন রবিবার থেকে শুরু হতে যাচ্ছে কোরবানির গরু ছাগলের হাট।
চাঁদপুরের ঐতিহ্যবাহী এই কোরবানির গরু ছাগলের হাট টি গত (১২ জুন) সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ইজরা প্রদান করা হয়।
বাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানা যায়, ইতিমধ্যে তরপুরচন্ডী আনন্দবাজার এলাকায় পুরো দমে কোরবানির গরু ছাগল এর হাটের প্রস্তুতি চলছে। নদীর তীরবর্তী ও শহরের কাছাকাছি হওয়ায় আনন্দবাজার কোরবানির হাট প্রসিদ্ধ ও পরিচিত। প্রতিবছর এই হাটে প্রচুর পরিমাণ গরু বেচাকেনা হয়। আনন্দবাজার কোরবানির গরুর হাট নদীর তীরবর্তী হওয়ায় গরুর ব্যাপারীরা এই বাজারে গরু নিয়ে বেশি আসে বলে আলোচনা রয়েছে।
এছাড়াও কোরবানির এ বাজারটি শহরের কাছাকাছি হওয়ায় ক্রেতা সমাগমের উপস্থিতি চোখে পড়ার মতো হয়।
আনন্দবাজার কোরবানির গরু ছাগলের হাটের ইজারাদার মোঃ মোল্লা শাহজাহান বলেন, আনন্দবাজার কোরবানির হাটের ঐতিহ্য ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এখানে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। আমরা সকলের সহযোগিতায় এবারও সুন্দরভাবে কোরবানির গরু ছাগলের হাট টি পরিচালিত করব। এছাড়াও বাজার পরিচালনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital