বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে আওয়ামী লীগে যোগ দিতে চায় কাশেম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:৫২ পিএম
হাজীগঞ্জে আওয়ামী লীগে যোগ দিতে চায় কাশেম
আবেগে আপ্লূত হয়ে জাকের পাটির বিভিন্ন পদ বহন করেন হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনিমুড়া এলাকার মো. আবুল কাশেম মোল্লা। বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরিকে ভালোবেসে ১৯৯৮ সালে জাকের পাটিতে যোগ দেন। তার পর থেকে দলের নীতিনির্ধারকেরা বিভিন্ন সময়ে তাকে শুধু ব্যবহার করেছে বিনিময়ে কিছু পায়নি বলে মনে চাপা ক্ষোভ।
শারিরীক সমস্যা নিয়ে চিকিৎসা চালাতে গিয়ে পড়তে হয়েছে নানা হিমসিমে। বর্তমানে ব্যক্তিগত কারন দেখিয়ে জাকের পাটির বিভিন্ন পদ থেকে লিখিত ভাবে অব্যহতি চেয়ে আসলেও নেতারা পদ থেকে কোন অব্যহতি পত্রে স্বাক্ষর করছেনা বলে অভিযোগ আবুল কাসেমের।
সর্বশেষ গত ১৫ জুন ফেইসবুক লাইভে এসে আবুল কাশেম বাংলাদেশ জাকের পাটির যুব সেচ্ছাসেবক ফ্রন্টের জেলা সভাপতি, হাজীগঞ্জ পৌরসভার জাকের পাটির সভাপতি, উপজেলা জাকের পাটির যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর ১০ নং ওয়ার্ড জাকের পাটির সাধারন সম্পাদকসহ সকল পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি চেয়েছেন।
জাকের পাটির সকল পদ পদবী থেকে অব্যহতি চেয়ে তিনি আরো বলেন, আমি জাকের পাটিতে যোগদানের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে ভোট দেই। পরবর্তী ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাকের পাটির কোন প্রার্থী না থাকায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আসছি। আসন্ন নির্বাচনে আর লুকিয়ে ভোট দিবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাকের পাটি থেকে অব্যহতি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।