বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উকিলপাড়া রবিদাস বাড়িতে সুজিত রায় নন্দীর মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৮:১২ পিএম
উকিলপাড়া রবিদাস বাড়িতে সুজিত রায় নন্দীর মতবিনিময়
চাঁদপুর শহরের উকিলপাড়া রবিদাস বাড়িতে ( মুচিবাড়ি) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী মতবিনিময় করেছেন। এসয় তিনি মুচিবাড়ির বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।
তিনি বলেন, শেখ হাসিনার যত দিন রাষ্ট্র ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত আপনাদের এই সম্পত্তি কেউ দখল করতে পারবে না। যে চক্রই চক্রান্ত করোক না কেন কোনো চক্রান্তই পার পাবে না।
আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং আগামীতে ও থাকবে। আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আপনারা সব সময় প্রার্থনা করবেন। তিনি সুস্থ্য থাকলে এ দেশের আরো ব্যাপক উন্নয়ন হবে। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং থাকবো। কোনো অপশক্তিই মুচি বাড়ি ভূমি দখল করতে পারবে না। যে কোন সমস্যা সৃষ্টি হলে আপনারা আমাকে জানাবেন। কেউ আপনাদের বাড়ি ঘর দখল করতে পারবেন না। আপনারা ভালোভাবে বসবাস করবেন, সন্তানদেরকে লেখাপড়া করাবেন। শেখ হাসিনা আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা নির্ভয়ে আপনাদের ভূমিতে বসবাস করবেন। এখান থেকে কেউ আপনাদের বিতারিত করতে পারবেনা।
এসব উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. দেবাশিষ কর মধু, সদর উপজেরা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইকবাল হোসেন লিটন,রবিদাস বাড়ির স্বপন দাস, কার্তিক দাস, নারায়ন দাস, রতন দাসসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।