বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ

সারাবিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয় :  রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৯:৩৭ পিএম
সারাবিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয় :  রুহুল এমপি

চাঁদপুরের মতলব উত্তরে ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য বৈধ জাল বিতরণ করা হয়েছে।

১৭ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খানের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রব, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।

উক্ত প্রকল্পের আওতায় উপজেলার ৭৮ জন জেলের মাঝে ২৬ টি জাল প্রদান করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

Model Hospital

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, সারাবিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হল বিশ্বের মধ্যে ১০০ ভাগ ইলিশ উৎপাদন করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে কাজ যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি জেলেদের সকল সুবিধা দিচ্ছেন। নিষিদ্ধ সময়ে যাতে ইলিশ আহরণ না করে সেজন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উপকরণ দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নের তথ্য সারাবিশ্বে পৌঁছে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital