বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অনুষ্ঠিত

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৯:৪৭ পিএম
মতলব উত্তরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অনুষ্ঠিত

চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এতে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মাও. ওয়ালি উল্লাহ সরকার।

বিশেষ অতিথি ছিলেন, মাওলানা ইসমাইল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা মসজিদের খতিব মাওলানা হাফেজ মোরশেদ আলম সিরাজী, বাংলাদেশ ইসলামী যুবসেনার মতলব উত্তর উপজেলা সভাপতি মুফতি শাহ জালাল সিদ্দিকী, সেক্রেটারি হাফেজ আমির হামজা, মাওলানা আমিনুল হক সরকার।

প্রধান বক্তা ছিলেন, ছাত্রনেতা নুরে আলম ফরাজি। প্রধান আলোচক ছিলেন যুবনেতা জাবের হোসাইন ।

বক্তারা বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকমুক্ত সমাজ বিনির্মানে ইসলামি আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা যুক্ত হয়ে কাজ করতে আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাস, দূর্নীতি অর্থ পাচার রোধে মানুষের মৌলিক অধিকার পাওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকা তলে আসার আহ্বান জানানো হয়।

Model Hospital

উক্ত কাউন্সিল অধিবেশনে, মুহাম্মদ সাইফুল ইসলাম কাদেরীকে সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ফাহাদ মুন্সীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার মতলব উত্তর উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা,ছাত্রসেনা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital