বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বাংলাদেশ ইসলামী যুবসেনার অভিষেক অনুষ্ঠিত

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৯:৫২ পিএম
মতলব উত্তরে বাংলাদেশ ইসলামী যুবসেনার অভিষেক অনুষ্ঠিত

চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী যুবসেনার অভিষেক অনুষ্ঠান সেক্রেটারি হাফেজ আমির হামজার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী যুবসেনার মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি যুবনেতা মুফতি শাহ জালাল সিদ্দিকী।

উদ্বোধক হিসাব উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মাওঃ ওয়ালি উল্লাহ সরকার। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা ইসমাইল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা মসজিদের খতিব মাওলানা হাফেজ মোরশেদ আলম সিরাজী, মাওলানা আমিনুল হক সরকার, শফিকুল ইসলাম সরকার। হঠাৎ অসুস্থতার কারনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আহমেদ বুলবুল মাস্টার উপস্থিত হতে না পারলেও সার্বিক যোগাযোগ ও সহযোগিতা প্রদান করেন।

প্রধান বক্তা ছিলেন, যুবনেতা জনাব ফখরুদ্দিন সাহেব, সহ-সভাপতি জেলা শাখা, বিশেষ বক্তা ছিলেন, যুবনেতা জাবের হোসাইন, জনাব নবাব খাঁন, আরো উপস্থিত ছিলেন, হাফেজ কামরুল হাসান উয়েসী, মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা ইয়াসিন আত তাহেরী,হাফেজ মুহাম্মদ আল আমিন, মুফতি তাজুল ইসলাম আহমাদি,মাও মাকবুল হোসাইন,মাওলানা ফয়সাল আহমদ,জনাব মুহাম্মদ আলী মাস্টার, শহিদুল আলম রজ্জব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Model Hospital

বক্তাগণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি,মাদক মুক্ত সমাজ বিনির্মানে ইসলামি আদর্শ বাস্তবায়নে সাথে সাথে সন্ত্রাস, দূর্নীতি অর্থ পাচার রোধে মানুষের মৌলিক অধিকার পাওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকা তলে আসার আহ্বান জানানো হয়।

অভিষেক অধিবেশনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা,ছাত্রসেনা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital