শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাগাদীর চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ করার চেস্টা

প্রিয় চাঁদপুর প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩, ৯:০৮ পিএম
বাগাদীর চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ করার চেস্টা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে জোরপূর্বক পাকা দোকান নির্মাণ করা অভিযোগ পাওয়া গেছে। কয়েকবার বাগাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দোকান নির্মান না করতে নিষেধাষ্ণা প্রদান করেছে। কিন্তু প্রশাসনের নিষেধাষ্ণাকে অমান্য করে দাফে দায়ে দোকান নির্মান কাজ শেষ করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, চাঁদপুর গ্রামের শাহদাৎ বেপারীর নেতৃত্বে চাঁদপুর গ্রামের মহিলা মাদ্রাসা সংলগ্ন স্থানে সকলের জনসমুক্ষে দোকান নির্মাণ করছে। সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ না করার জন্য বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিষেধাষ্ণা করলেও তারা সে নিষেধাষ্ণাকে অমান্য করে আবার কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায অভিযুক্ত প্রভাব বিস্তার করে নির্মাণ কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানতে পেরে লোক পাঠিয়ে কাজ না করার জন্য নিষেধাষ্ণা করে যায়। এমনকি দেওয়াল ভেঙে দেয়।

এব্যাপারে স্থানীয় লোকজন জানান, শাহাদাত বেপারী সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ কাজ করে। দোকান নির্মাণ না করার জন্য সরকারি লোকজন এসে নিষেধাষ্ণা করে যায়। তারপর ও তারা বিভিন্ন কলাকৌশলে কাজ করার চেষ্টা করে। কোন অদুশ্য খুঁটির জোরে প্রশাসনকে বৃদ্ধাঙলি প্রদর্শন করে পুনরায় দোকান নির্মাণ কাজ করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

Model Hospital

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎতে সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে সরজমিনে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ হেদায়েতকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital