বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন ড. মোহাম্মদ হাসান খান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩, ৯:১৩ পিএম
ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন ড. মোহাম্মদ হাসান খান
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন অধ্যক্ষ. ড. মোহাম্মদ হাসান খান। ১০ মার্চ ২০২৩ তারিখে প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া।
গত বুধবার ২.৩৭.১৩.০০০.২১২.৩৫.২৩.৪৩৬৬ স্বারকে প্রজ্ঞাপন জারি করা হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০০৯ ধারা এর ৯ ধারা অনুযায়ি উহার প্রথম – সভা অনুষ্ঠানের তারিখ হতে পরবর্তি দুই (০২) বছরের জন্যে ২৯ (৩) ধারা অনুযারি অনুমোদন দেওয়া গেলো।
প্রজ্ঞাপন কার্যকরের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে প্রথম সভা করতে বলা হয়েছে।
উল্লেখ্য: অধ্যক্ষ. ড. মোঃ হাসান খান বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামের কৃতি সন্তান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital