বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কাল শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১০:৩০ পিএম
কাল শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ বহু প্রতিষ্ঠানের রূপকার শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ২০জুন মঙ্গলবার ৪৮তম মৃত্যুবার্ষিকী।

তিনি ১৯৭৫ সালের এই দিনে ঢাকার হ্যালি ফ্যামেলি হাসপাতালের তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দেশবরেণ্য এ শিক্ষাবিদের মৃত্যুবাষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন কর্মসূিচ পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, কলেজ মিলনায়তনে মিলাদ মাহফিল, স্মরণসভা ।

Model Hospital

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মাসুদুর রহমান নান্টু । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

অনুষ্ঠানে বিশিষ্টজন, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, গভনির্ং বডি, ম্যানেজিং কমিটি, সুধীজন, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীগন উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ ।

জানা গেছে, মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। শিক্ষা প্রসারে নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করেছিলেন।

তিনি শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী দাখিল মাদ্রাসা, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা সরকারি (বালিকা) প্রাথমিক বিদ্যালয়, হামানকর্দ্দিতে শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপুর আগরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনগাঁও মাধ্যমিক বিদ্যালয়, লাকসাম উচ্চ বিদ্যালয়, ঢাকার দক্ষিণ মুহসেন্দী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

এছাড়াও শাহ্তলী অ লের বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও মসজিদসহ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক সহযোগিতা করেন। এছাড়াও তিনি চাঁদপুর জেলা ও বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন। তার নিজের এলাকায় মানুষদের নিরক্ষর মুক্ত রাখার জন্য তিনি এ মহৎ পদক্ষেপ গ্রহণ করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে তার ছিল অক্লান্ত, অফুরন্ত পরিশ্রম। পরিশ্রম এবং সততা মানুষকে সৌভাগ্য এবং সফল করতে পারে তাই তিনিও জাতীয়ভাবে স্বীকৃতি পেয়ে সফল হয়েছেন।

শিক্ষা বিস্তারে অবদান রাখায় ওই সময় সরকার তাকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন।

উল্লেখ্য, মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর দাদা ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ