বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন ব্যারিস্টার টিপু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৪:৩৯ পিএম
কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন ব্যারিস্টার টিপু

নিজস্ব প্রতিবেদক : ৯০ এর গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও অভিবক্ত ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবং অভিবক্ত মতলব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ‘চেতনায় জেড ফোর্স’ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বহু রাজনৈতিক নির্যাতন ও হামলার শিকার চাঁদপুর জেলার মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভার কৃতিসন্তান মানবতাবাদী আইনজীবী ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত ব্যারিস্টার টিপু এক বার্তায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় জাতীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পাশাপাশি নব-ঘোষিত ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সবাইকে সংগ্রামী অভিনন্দন জানান।

তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি ও চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক অভিভাবকত্বে এবং কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দীপ্ত অঙ্গীকার ব্যাক্ত করেন।

সেই সাথে তিনি ‘চেতনায় জেড ফোর্সের’ সকল নেতৃবৃন্দ সহ মতলব উত্তর ও দক্ষিণের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল , শ্রমিক দল সহ সর্বস্তরের গণমানুষকে এই একদলীয় শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।