শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আবহাওয়া জলবায়ু দুর্যোগ বিষয়ে সচেতনতামূলক সেমিনার 

আবহাওয়ার সতর্কীকরণ আধুনিকায়নে জনগনের জানমাল রক্ষা পাচ্ছে : ইউএনও হুমায়ন রশিদ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৩:৩৬ পিএম
আবহাওয়ার সতর্কীকরণ আধুনিকায়নে জনগনের জানমাল রক্ষা পাচ্ছে : ইউএনও হুমায়ন রশিদ
শাহরাস্তিতে আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্প”আওতায় আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে এক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে শাহরাস্তি উপজেলা কৃষি অধিদপ্তরের কনফারেন্স সেন্টারের সার্বিক সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মো. ইউনুস পাটোয়ারির সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তারের সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে সরকারি কোন প্রকল্প, আবহাওয়া সম্পর্কে জানতে জনগনকে সংশ্লিষ্ট অফিসে গিয়ে জেনে আসতে হত। কিন্তু বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ও আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রকে আন্তর্জাতিক মানের করনে জনগণ সহজে এই সেবা পেয়ে জানমালের নিরাপত্তা  বিধান করতে পারছে। এতে এ সরকারের বিগত ১৪ বছরের বেশী সময় ধরে কৃষি উৎপাদন অনেক বেড়েছে, এতে করে জনগনের ভাগ্যোন্নয়ন তরান্বিত হয়েছে।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করে আলোচনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
এতে আরো অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক প্রাণীসম্পদ অফিসার ডা: দুলাল চন্দ্র ঘোষ, অত্র কৃষি অফিসের উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস,সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উপ সহকারী কৃষি অফিসার বলরাম সাহা, ইসহাক খন্দকার সহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন  ।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ আবহাওয়া অফিসের সচেতনতামূলক দিন ব্যাপী কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষত স্হানীয় কৃষক সহ ৬০ জন ব্যক্তি এতে অংশগ্রহণ করেন।
এতে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়ার বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে হাতে কলমে বিষদ ব্যাখ্যা প্রদান করেন। এতে তিনি জলবায়ু, ঘূর্ণিঝড়, ভূকম্পন, বজ্রবৃষ্টি, টর্নেডো, খরা, বিষয়ে  বিষদ ব্যাখ্যা  প্রদান করেন।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।