বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার আওয়ামী লীগের তৃনমূলের কর্মী সমর্থকরা আমার শক্তি : গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১১:২৭ পিএম
কচুয়ার আওয়ামী লীগের তৃনমূলের কর্মী সমর্থকরা আমার শক্তি : গোলাম হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেন বলেছেন, কচুয়া তৃনমূলের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমার শক্তি।

আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে নির্মিত পদ্মা সেতু সকলের নজর কেড়েছে। তাছাড়া মেট্রোরেল, কর্নফুলি ট্যানেল,উড়াল সেতু নির্মানের মাধ্যে বাংলাদেশে ব্যপক উন্নতি সাধিত হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সর্বস্তরের মানুষ নিরাপদে রয়েছে। আমি বিশ্বাস করি দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে ন্যায় কচুয়ার জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন করবে।

তিনি ২৩ জুন শুক্রবার বিকালে গোহট দক্ষিন ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে ৯২নং চান্দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Model Hospital

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সেলিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জাব্বার বাহার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.,শাহ জালাল প্রধান জালাল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহিন, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, মিরাজ হোসেন, মনির হোসেন, ছাত্রলীগ নেতা হোসেন প্রমুখ।

একই দিনে আলহাজ্ব মো.গোলাম হোসেন গোহট দক্ষিন ইউনিয়নের বলরা বালুর মাঠ,ইসলামপুর এলাকায় পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিয়া মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সরকার, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মো.মনির হোসেন, ইউনিয়ন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখক নেতাকর্মী আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital