বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩, ১২:১৫ এম
মতলব উত্তরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা

ঐতিহ্য, সংগ্রাম, গৌরব, সাফল্য ও সমৃদ্ধির ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রা নিবেদন, পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্যাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য লিয়াকত হোসেন, ছেংগারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আরিফ উল্যাহ সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মুজিবুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রমিজ উদ্দিন প্রধান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাঁজা আহাম্মেদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার ওয়াদুদ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, সুজাতপুর আওয়ামী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম সরকার, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন শ্যামল, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূইয়া, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াছ কুরনী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খাঁন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital