বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৫:০৫ পিএম
জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন-২০২১ এর কপি তুলে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গণভবনে প্রতিবেদনের কপি তুলে দেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে চলতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন (এনএইচডিআর) প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হ।

‘বাংলাদেশের জনগণই সব উন্নয়নের কেন্দ্রবিন্দু’ বিষয়টিকে প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রতিবেদনে পাঁচটি কৌশলগত বিষয়, বৈষম্য, জলবায়ু পরিবর্তন, যুবাদের কর্মসংস্থান, কিশোর-কিশোরীদের স্বপ্নে বাংলাদেশ এবং শান্তি ও সমৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়েছে। যা বাংলাদেশের ভবিষ্যৎ মানব উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

Model Hospital

মন্ত্রণালয় আরও জানায়, জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন-২০২১ এ Overview এবং সাতটি অধ্যায় রয়েছে, Reflecting on Human Progress in Bangladesh, Pathway for Future Human Development-an analytical framework, Human Development and Inequality: the Bangladesh Perspective;Climate Change and Human Development in Bangladesh; Youth Employment a Key to Future Human Development of Bangladesh, Dreams of Adolescents, A peaceful and Prosperous Bangladesh: Strategies and Institutions.

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ৫০ বছরের উন্নয়ন পথপরিক্রমায় বিশ্বমঞ্চে বাংলাদেশ আজ ‘Development Miracle’ হিসেবে চিহ্নিত হয়েছে। জাতির পিতার দূরদৃষ্টি ও উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব এ যাত্রার পথপ্রদর্শক। এ প্রতিবেদনে উল্লিখিত ৫টি বিষয়ের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশের সাফল্য, চ্যালেঞ্জ একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশের জন্য করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন-২০২১ উন্নয়ন আলোচনায়, গবেষণায় এবং বাংলাদেশের ভবিষ্যৎ মানব উন্নয়নের লক্ষ্যে কৌশল প্রণয়নে অবদান রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital