বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে মধুরোডে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৪:১০ পিএম
মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে মধুরোডে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
মাসুদ হোসেন : মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন- এ শ্লোগানে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মধুরোড ভাষাবীর এমএ ওয়াদুদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় বারের মতো মধুরোড প্রিমিয়ার লীগ মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শরীফ হোসেন হাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব তানজিল পাঠান শুভ’র পরিচালনায় শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় মিনি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। যুব সমাজকে সব সময় ভাল কাজের দিকে আকৃষ্ট করতে এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন। ভাল কাজের আয়োজন না থাকলে ওই এলাকায় অপরাধমূলক কাজ বৃদ্ধি পায়। তাই মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, এই এলাকায় এক সময় মাদকের আশ্রয় ছিল।
বর্তমানে তা অনেকটা কমে গেছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা থাকলে আমি মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক অলী আহাম্মদ বেপারী, মোঃ তালিম হোসেন পাঠান, ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত ফাইনাল খেলায় মধুরোড কিং স্টারকে হারিয়ে জয় লাভ করেন মধুরোড ওয়ারিয়র্স।
মাহমুদুল হাসান বাপ্পি, কামরুল হাসান পাটওয়ারী ও রিয়াজ পাঠানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত টুর্নামেন্টটি মহামায়া গোল্ডেন থাই এ্যালুমিনিয়াম এর সর্বাধিকারী মোঃ সাদ্দাম হোসেনের সৌজন্যে অনুষ্ঠিত হয়। গত বছরের ৪ ডিসেম্বর মধুরোড প্রিমিয়ার লীগ মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবং এবছরের ১০ ডিসেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital