শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ মডেল মসজিদে ঈদের নামাজ আদায় : পড়ালেন নিয়োগকৃত ইমাম মুফতি রাশেদুল ইসলাম

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ১১:২৬ পিএম
মতলব দক্ষিণ মডেল মসজিদে ঈদের নামাজ আদায় : পড়ালেন নিয়োগকৃত ইমাম মুফতি রাশেদুল ইসলাম
সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব দক্ষিণেও মডেল মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় মতলব দক্ষিণ উপজেলা মডেল মসজিদে জামাতে ইমামতি করেন নিয়োগকৃত পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রাশেদুল ইসলাম।
দ্বিতীয়বারের মতো মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি মুসুল্লিরা। এর আগে গত রমজান ঈদের নামাজও মুসল্লীরা আদায় করেন এ মডেল মসজিদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত মসজিদে ঈদের নামাজ আদায় করতে পেরে উল্লাসিত ও আনন্দিত ধর্মপ্রাণ মুসল্লীরা।
মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুসল্লীগণ।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রাশেদুল ইসলাম বলেন, প্রথম বারের মতো মতলব দক্ষিণ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নামাজের ইমামতি করে আমি আবেগ আপ্লুত, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি এত সুন্দর একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করে দিবেন, প্রবীন মুসল্লীরা তা কখনো ভাবতেই পারেন না। আর এ মসজিদটি হওয়াতে আমিসহ একজন মুয়াজ্জিন ও দুইজন খাদিম এমন সুন্দর একটি মসজিদে চাকরী করারও সুযোগ পেয়েছি। আমি আমার দায়িত্ব পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামণা করছি।
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের নামাজ পড়ানো পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রাশেদুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড রালদিয়া গ্রামের মোঃ জামাল পাটওয়ারীর ছেলে। বিবাহিত জীবনে রাশেদুল ইসলাম এক কন্যা সন্তানের জনক। শিক্ষা জীবনে তিনি ২০০৮ সালে মতলবের মুন্সিরহাট জামেয়া আরাবিয়া রিয়াজুল উলুম মাদ্রাসা থেকে হিফজুল কোরআন, ২০১১ সালে চাঁদপুর পুরান বাজার জামেয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদ্রাসা থেকে ইবতেদাইয়্যাহ ও ২০১৩ সালে একই মাদ্রাসা থেকে মুতাওয়াসসিতাহ, ২০১৬ সালে ঢাকার মিরপুর-১ আরজাবাদ জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে সানবিয়্যাহ উলয়া, ২০১৮ সালে ঢাকার ফরিদাবাদ জামেয়া আরাবিয়া এমদাদুল উলুম মাদ্রাসা থেকে ফজিলত, ২০১৯ সালে একই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস ও ২০২০ সালে ঢাকার মিরপুর-১৩ জামেয়া আরাবিয়া খাদেমুল ইসলামীয়া মাদ্রাসা থেকে তাখাসসুস ফিল ফিকাহ পাশ করেন।
মতলব দক্ষিণ উপজেলা মডেল মসজিদে নিয়োগ প্রাপ্তির আগে তিনি ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ হাটাব চাঁদেরটেক জামে মসজিদে যথেষ্ট সুনামের সাথে ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করেছেন। সেই সাথে হাটাব চাঁদেরটেক দারুল উলুম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও মুফতি রাশেদুল ইসলাম প্রায় ১৫ বছর যাবত রমজান মাসে খতমে তারাবির নামাজ পড়িয়ে এসেছেন। তার এমন অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গত ৮ই জুন মাওলানা মুফতি রাশেদুল ইসলামকে নিয়োগ প্রদান করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ কমিটি। একই নিয়োগপত্রে মোঃ জিসান আহমেদকে মুয়াজ্জিন, আহমদ উল্যাহ ও মোঃ শরীফুল ইসলাম পাঠানকে খাদিম হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital