বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ১১:৩২ পিএম
শাহতলীতে প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ এবং স্কুৃলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০জুন) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে প্রীতি ফুটবল খেলার শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
উদ্বোধন শেষে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলা মনকে প্রফুল্ল করে। খেলাধূলার মধ্যে ফুটবল প্রাচীনতম খেলা। তোমাদের খেলাকে স্বাগত জানাই। খেলাধূলায় হারজিত থাকবে। যারা এখন হেরেছো, তারা আগামীতে ভালো করার জন্য চেষ্টা করতে হবে। খেলাধূলার মাধ্যমে দেহ ও মন সুস্থ্য থাকে। তবে খেয়াল রাখতে হবে কলেজ ও স্কুল চলাকালীন সময়ে খেলা যাবেনা। নিজেদের যত্ন নিতে হবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাই আমরা মাদক কে না বলি। যারা ভালো কাজ করে আমরা সবাই তাদের সাথেই থাকতে চাই, তাদের কাজে সহযোগিতা করি। তোমাদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক সমাজের জন্য একটি মারাত্বক ভয়ানক ব্যাধি। যারা মাদক সেবন ও বিক্রি করে তাদের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করতে হবে। তোমরা না পারলে আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহন করব। যারা মাদকের সাথে জড়িত হবে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বিশেষ করে মাদক, ইভটিজিং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। তোমরা কেউ কখনো মাদকের সাথে জড়িত হবেনা।
খেলা পরিচালনা করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি এবং ভাষ্যকার এর দায়িত্বে ছিলেন মো: মিদুল পাটওয়ারী ও রেফারির দায়িত্ব পালন করেন মো: খোরশেদ মিজি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, সদস্য মো: মোস্তফা মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, সদর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: শওকত কারী, প্রবাসী মো: শাহ আলম খান, ইট ও বালু ব্যবসায়ী মো: জসিম মিজি, শাহতলী বাজারের ব্যবসায়ী রবি গাজী।
খেলায় জিলানী চিশতী কলেজ ও স্কুলের বর্তমান শিক্ষার্থী’র দল ১গোলে প্রাক্তন শিক্ষার্থী দলকে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রপি অর্জন করেন। খেলার শেষ ২০মিনিটে বর্তমান শিক্ষার্থী’র দল১ গোল দিলে, প্রাক্তন শিক্ষার্থী দল শূণ্য গোলে রানার্সআপ হয়।
এসময় খেলায় চ্যাম্পিয়ন বর্তমান শিক্ষার্থী দলের ক্যাপ্টেন মো: শাহাদাৎ মিজি ও রানার্স আপ প্রাক্তন শিক্ষার্থী দলের ক্যাপ্টেন মো: তারেক মিজির হাতে ট্রপি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলার শুরুতেই প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী খেলোয়ারদের মাঝে জার্সি প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো: আবুল কালাম আজাদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital