বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৪জুলাই প্রাক্তন ইউপি চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৫ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩, ৯:৩৮ পিএম
৪জুলাই প্রাক্তন ইউপি চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৫ম মৃত্যুবার্ষিকী

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহ্তলী নিবাসী আলহাজ্ব অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৪জুলাই পঞ্চম মৃত্যুবার্ষিকী।

এই দিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রা:) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন ।

জানা গেছে,এদিন ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর গ্রহন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে ,শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন খতম, ১০টায় মরহুমের কবর জিয়ারত, সোয়া ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা এবং সর্বশেষে রুশদী বাড়ীতে পারিবারিকভাবে ঘরোয়া পরিসরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

Model Hospital

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:কামাল হোসেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ অনুরোধ জানিয়েছেন ।

জানা গেছে, বর্নাঢ্য জীবনের অধিকারী  বিশিষ্ট আইনজীবি অ্যাড: তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারী, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেন ।

উল্লেখ্য , ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী’র পিতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।