শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে এম এ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে বিশাল পদযাত্রা ও সমাবেশ

সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ আজ ঐক্যবদ্ধ : এম এ শুক্কুর পাটোয়ারী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০:৩৫ পিএম
সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ আজ ঐক্যবদ্ধ : এম এ শুক্কুর পাটোয়ারী

দেশ আজ একটি দুঃসহ সময় অতিক্রম করছে এবং দেশে কোন গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী। গত শনিবার বিকেলে বিশাল পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এসময় এমএ শুক্কুর পাটোয়ারী আরও বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন হয়েছে কোনোটা বিনা ভোটে, কোনোটা মধ্যরাতের ভোটে। প্রকৃতপক্ষে এই সরকার জনগণের অধিকার সংরক্ষণ করার যোগ্যতা রাখেনা। তাই আমরা এই সরকারকে মানি না। এই সরকার অবৈধ সরকার। আজকে ১৫ বছর যাবৎ এই সরকার বিএনপিকে ভাংগার জন্য হাজার হাজার গায়েবি মামলা দিয়ে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের বিএনপি আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। এদেশের জনগণে ভোটের অধিকার ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ।

সমাবেশে তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ আজ ঐক্যবদ্ধ। আপনাদের ভালোবাসা নিয়ে মতলব উত্তর-দক্ষিণের প্রত্যেকটি পাড়া-মহল্লায় ঘুরে খালেদা জিয়ার পক্ষে এবং বিএনপিকে সুসংগঠিত করতে কাজে করে যাচ্ছি। আমি দুই দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুই দুইবার আপনাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কিন্তু ২০১৪ সালে আমার ফলাফলকে হাইজ্যাক করা হয়েছে। তাই এই বিনা ভোটের সরকারকে এদেশের জনগন আর ক্ষমতায় চায় না।

গত শনিবার (১ জুলাই) বিকাল তিনটায় উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনকালীন দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আয়োজিত বিশাল পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারী এ কথা বলেন।

Model Hospital

এসময় এমএ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে বিশাল পদযাত্রা ও সমাবেশ অংশ নেয় মতলব উত্তর-দক্ষিণ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকাল তিনটায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে উপজেলার আশ্বিনপুর থেকে এই পদযাত্রা শুরু করে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কসহ নারায়ণপুর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান প্রধান এবং উপস্থাপনা করেন জেলা যুবদলের সহ-সম্পাদক এম এ আজিজ ঢালী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital