বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশের অভিযানে

শাহরাস্তিতে ৪ জুয়াড়ি আটক

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৯:২২ পিএম
শাহরাস্তিতে ৪ জুয়াড়ি আটক
শাহরাস্তিতে ৪ জুয়াড়িকে আটক করছে পুলিশ । মঙ্গলবার রাত ২:৩০ সময় শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির শোরসাক গ্রামের রাঢ়ী বাড়ীর মিজানের রান্নাঘরে জনৈক ব্যক্তিরা একটি জুয়ার আসর বসায়।
ওই সংবাদ স্থানীয়দের মাধ্যমে চাউর হতেই শাহরাস্তি মডেল থানার এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স ডিউটিরত অবস্থায় বিষয়টি অবগত হন।
পরে পুলিশের টহল দল ওই ঘরে উপস্থিত হয়ে মৃত সুজ্জত আলীর পুত্র হুমায়ুন কবির ৪৪ আলী হোসেনের পুত্র মিজানুর রহমান ৩৯, মৃত আমিন উদ্দিনের পুত্র শাহআলম মিজি ৩৬ মৃত আব্দুর রবের পুত্র তোফাজ্জল হোসেনকে ৪৩ জুয়া খেলা অবস্থা আটক করে।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা সবাই ওই ইউপির শোরসাক গ্রামের বিভিন্ন বাড়ির অধিবাসী।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, অভিযুক্তদের থেকে তল্লাশীকালে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি বিভিন্ন রয়ের প্লেইং কার্ড (তাস), ও নগদ মোট ৬শ ২০ টাকা  জব্দ করে তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, আটককৃতদের জুয়া আইনের ৪ দ্বারা অনুসরণ করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital