বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী

সজীব খান প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৯:৪৭ পিএম
মৈশাদী ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই সন্ধায় বীর প্রতিক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমিতে সদ্য বিদায়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খান আঃ ছাত্তার মাষ্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব শেখ আব্দুর রশিদ, এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য সাবেক জেলার শ্রেষ্ঠ চেয়াারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আবদুল মজিদ মৃধাসহ ইউনিয়নের প্রবীণ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন যুবদল, ইউনিয়ন ছাত্রদল, ইউনিয়ন শ্রমিক দল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, সদ্য ঘোষিত চাঁদপুর জেলা বিএনপির কমিটিতে মৈশাদী ইউনিয়নের ৬জন অন্তর্ভুক্ত হয়, এতে দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির দায়িত্বে থাকা খান আঃ সাত্তার মাষ্টার বিদায় নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।