শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশ
আবারও বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় আসতে চায় : মায়া চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে। আবারও বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় আসতে চায়। ২০১৪ সালের মতো বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করলে এদেশের জনগণকে সাথে নিয়ে বিএনপির সকল জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের প্রতিবাদ গড়ে তোলা হবে।

বুধবার ৫ জুলাই বিকাল ৩টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা দেশের সংবিধান মানেনা, তারা দেশ বিরোধী মন্তব্য করে মায়া চৌধুরী আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে। দেশ-বিদেশি সকল ষরযন্ত্র মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সকল প্রকার ষরযন্ত্র বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চান মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মৃধা মামুন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক পাটোয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক কোকিল তালুকদার, ইউনিয়ন যুবলীগ নেতা সুমন তালুকদার, জসিম উদ্দিন মিঠু, গোলাম রাব্বানী দেওয়ানজী, মাসুদ রানা পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ প্রমুখ।
এসময় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন।








