বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নুরুল হুদা মহিলা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০:২১ পিএম
চাঁদপুরে নুরুল হুদা মহিলা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া
চাঁদপুর শহরের মধ্য গুনরাজদী নুরুল হুদা মহিলা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে শহরের মধ্য গুনরাজদী পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় মাদ্রাসা ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-আমিন মডেল মাদ্রাসা মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
মেয়েদের আধুনিক শিক্ষার সমন্বয় দ্বীনি শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে নুরুল হুদা মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রুস্তম আলী দারুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, শাকিরা বিনতে ইউনুস মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা হেলাল আহমাদ, নুরুল হুদা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদুল হাসান।
এছাড়াও মিলাদ মাহফিলে স্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন, ভুইয়া বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল গাফফার, হাওলাদার বাড়ি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোরশেদ আলম, মাওলানা ওমর ফারুক, নুরুল হুদা মহিলা মাদ্রাসার নির্বাহী পরিচালক আনিসুর রহমান।
মাদ্রাসায় নূরানী নাজেরা হিফজ বিভাগ সহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital