বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সরকারি বহুমূখী উবির ৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের পুনর্মিলনী

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৮:২১ পিএম
শাহরাস্তিতে সরকারি বহুমূখী উবির ৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের পুনর্মিলনী
চাদঁপুরের শাহরাস্তিতে সরকারি বহুমূখী উবির ৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের পুনর্মিলনী- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পরবর্তী শনিবার দিনব্যাপী শাহরাস্তি সরকারি বহুমূখী উবির ৯১ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভা প্রদানে এতে অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ওই বিদ্যালয়ের ৫ জন প্রাক্তন শিক্ষক।যথাক্রমে, মো. সিরাজুল ইসলাম বিএসসি বিএড,মাও: এরশাদ উল্যাহ, মোঃ আবুল কাশেম  বিএসসি বিএড, মোঃ আব্দুল কাদের পাটোয়ারী বিএসসি বিএড ।
“ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি “এই স্লোগানকে সামনে রেখে ৩২ বছর পরে ওই ব্যাচের বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রাক্তন প্রধান  শিক্ষক মরহুম মো. সিদ্দিকুর রহমান সহ প্রয়াত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের  বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া – মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করেন।
পরে উপস্থিত প্রাক্তন শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সকলেই  তাদের ৩২ বছরের  পরবর্তী জীবনের বর্তমান অবস্থান উপস্থিত বন্ধুদের নিকট বক্তব্যের মাধ্যমে জানান দেন। সকাল ৯ টায় শুরু হওয়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু বান্ধবীদের এক নজর দেখার জন্য পরস্পরের মধ্যে শীতল অনুভূতি জাগ্রত হতে থাকে।
একপর্যায়ে সে মহেন্দ্রক্ষনের অবসান ঘটিয়ে সকলেই মুখোমুখি হন। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছায় সকলকে সিক্ত করা হয়। বিদ্যালয়ের নাম ৯১ ব্যাচ লিখা সাদা রং ক্যাপ  ও প্লে কার্ড পরিয়ে দেওয়া হয় সকল শিক্ষার্থীদের ।
ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সাইফুল ইসলামের প্রাণবন্ত  সঞ্চালনায় এতে বিভিন্ন কর্মক্ষেত্রে আলোকিত বন্ধুদের মধ্যে বক্তব্য প্রদান করেন,লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল বাশার কমান্ডিং অফিসার, ২৯ ইবি ঘাটাইল সেনানিবাস, মোঃ ফখরুল ইসলাম নয়ন সিনিয়র ম্যানেজার ইস্টার্ন ব্যাংক লিঃ হেড অফিস, ঢাকা, কামরুন নাহার লিপি প্রভাষক চিতোষী ডিগ্রি কলেজে,মো. সোহরাব হোসেন  বাবুল প্রধান শিক্ষক নোয়াগাঁ উচ্চ বিদ্যালয়, মো.  আবুল  ফয়েজ  টিটু প্রধান শিক্ষক পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, সৈয়দা কামরুল নাহার শম্পা, মোঃ হারুনুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, মরিয়ম আক্তার সিনিয়র অফিসার পূবালী ব্যাংক কুমিল্লা শাখা, মোঃ মাসুদ রানা গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ী, সৈয়দ আইনুল ইসলাম মুরাদ প্রাইভেট সার্ভিস গাজীপুর, সৈয়দ আলী আহসান প্রাইভেট সার্ভিস  ঢাকা, সৈয়দ মাহফুজুল ইসলাম মান্না অফিসার পদ্মা ব্যাংক হাজীগঞ্জ শাখা, শাহ মোহাম্মদ আজারুল হক পবন পরিচালক কপি পার্ক শ্রীপুর, আবু শাহাদাত মোহাম্মদ আনোয়ার  প্রাইভেট সার্ভিস গাজীপুর , মো. দেলোয়ার হোসেন দলিল লেখক, মোহাম্মদ  হুমায়ুন  কবির পোল্ট্রি ডেইরি এন্ড ফিস এগ্রো ব্যবসায়ী, মো.  অহিদ উল্লাহ খোকন অফিস সহকারী কুরফুল্লেরনেসা সরকারি কলেজ,  মোহাম্মদসিরাজুল ইসলাম সৌদি প্রবাসী, মো. হারমিজ উদ্দিন  সৌদি আরব প্রবাসী, সাহেরা আক্তার হাউস ওয়াইফ ঢাকা,মো. হুমায়ুন কোভির ইতালি প্রবাসী, মোহাম্মদ হেলাল উদ্দিন প্রবাসী, মোঃ খোরশেদ আলম প্রবাসী, বিশ্বজিৎ পাল অপু টেইলার মাস্টার, মো. মিজানুর রহমান প্রাইভেট সার্ভিস ঢাকা, সপ্না, দেলোয়ারা বেগম, শাহিদা ইয়াসমিন, হাসিনা, আয়েশা আক্তার, আজমীন,সুমি আলম, সাহিনা আক্তার, মো হাবিবুল হক মানিক শিক্ষক, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ নূরে আলম জিকো ব্যবসায়ী।
পরে দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে প্রিয় বন্ধুরা আবার আলোচনায় মিলিত হয়ে যার ৩২ বছরের পুরাতন স্মৃতির  অনুভূতি প্রকাশ করতে করেন।
পরিশেষে বন্ধুত্বের এ বন্ধন  ভবিষ্যতে ও  অটুট রাখার প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ