বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা ও কেককাটা

শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করছেন : শিক্ষামন্ত্ৰী ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৮:৩৬ পিএম
শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করছেন : শিক্ষামন্ত্ৰী ডাঃ দীপু মনি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
তিনি গতকাল ৭ জুলাই শুক্ৰবার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলা লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংগ্রামের মধ্যদিয়ে যুব মহিলা লীগের জন্ম। যুব মহিলা লীগ নারী উন্নয়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে এবং নারী উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে যাওয়া নয়। নারী উন্নয়ন মানে দেশ এগিয়ে যাওয়া। নারী শিক্ষা পাশাপাশি কর্ম ক্ষেত্রে নারীদের সুযোগ করে দিতে হবে। এমন কোন ক্ষেত্র নেই যেখানে নারীরা নেই। ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক নারী অগ্রযাত্রায় বাঁধা দিচ্ছে। অথছ ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে। তারা ইসলাম, দেশ ও দেশের মানুষের শত্রু।
শিক্ষামন্ত্রী বলেন, আজকে নারীরা যে সন্মান পাচ্ছে, কারণ তা শেখ হাসিনা সরকারই তার সুযোগ করে দিয়েছেন। নারীরা আজ রাষ্ট্র পরিচালনা করছেন, জনগনের প্রতিনিধিত্ব করছেন। বিশ্ব শান্তি রক্ষায় নারী, সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরোধীদলের নেত্রী নারী, স্পিকার,মেট্রো রেল চালক, বিমানের পাইলট, বাস ট্রাক সহ বিভিন্নপরিবহন চালাচ্ছে নারীরা। সকল জায়গায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন। নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে পরা নয়। তা সমাজের সকলের উন্নয়ন। নারী শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্র সুযোগ করে দিতে হবে। এমন কোন ক্ষেত্র নেই যেখানে নারীরা নেই। ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক নারী অগ্রযাত্রায় বাঁধা দিচ্ছে। দেশে আর কেউ গৃহহীন থাকবে না। শেখ হাসিনার সরকার এই জন্য কাজ করছেন। যারা ২০০১ সাল থেকে ২০০৫ সাল দেশকে অস্থিতিশীল করেছে, ২০০৪ সালে গ্রেনেড মেরে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে, তারাই হলো দেশের চিহ্নিত বিএনপি জামায়াত। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, ৫শ বিদ্যালয় পুড়িয়েছে। এদেরকে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে ও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
যুব মহিলা লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমা, সাংগঠনিক সম্পাদক নাজমা আলম সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুর ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নুর খান, যুব মহিলা লীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রেবেকা সুলতানা, ফরিদগঞ্জ সভপতি সুলতানা রাজিয়া দিপু, শাহরাস্তি সভাপতি কাউন্সিলর রাবেয়া বকুল, থানা সভাপতি জান্নাত আক্তার শিখা, কচুয়ার সাংগঠনিক সম্পাদক পূজা সাহা, মতলব দক্ষিণের সভাপতি শিউলী, সাধারণ সম্পাদক রানু বেগম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
আলোচনা সভা শেষে কেক কেটে ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।