বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সুপ্রিম পার্টির চাঁদপুর সদর শাখা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৮:৪৬ পিএম
বাংলাদেশ সুপ্রিম পার্টির চাঁদপুর সদর শাখা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ সুপ্রিম পার্টি বা (বিএসপির) চাঁদপুর সদর উপজেলা শাখা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

৭ জুলাই (শনিবার) চাঁদপুর সদরের ষোলঘর এলাকার ষোল মদিনা মায়ের মাজার শরীফে বাংলাদেশ সুপ্রিম পার্টির সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের খলিফা মুনির হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিফা সিরাজুল ইসলাম ভান্ডারী, বিশিষ্ট সাংবাদিক মুনাওয়ার কানন, মোঃ জিন্নাহ মৃধা, মোঃ মমতাজ ছৈয়াল, সুপ্রিম পার্টির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লিটন দেওয়ান, সুপ্রিম পার্টির ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, সদর উপজেলা কমিটির সহ সাংগঠনিক মোঃ আরশাদুল মিজি, প্রচার সম্পাদক মহসিন মৃধা, সম্মানিত সদস্য কালাম গাজী, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন পাটোয়ারী দুলু।

Model Hospital

এছাড়াও পার্টির অন্যান্য  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital