বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে র‍্যাবের ২৪ ঘন্টার বিশেষ টহল কার্যক্রম শুরু

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৬:৫৬ পিএম
চাঁদপুরে র‍্যাবের ২৪ ঘন্টার বিশেষ টহল কার্যক্রম শুরু
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১১, সিপিসি-২ চাঁদপুরে ২৪ ঘন্টার জন্য বিশেষ টহল পরিচালনা কার্যক্রম শুরু করেছে।
শনিবার বেলা ১২ টায় শহরের শপথ চত্বর থেকে এ কার্যক্রমের শুরু হয়।
‘বাংলাদেশ আমার অহংকার’এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র‍্যাবের স্বাভাবিক কার্যক্রমের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক চাঁদপুর জেলায় বিশেষ টহল পরিচালনা শুরু করেছে।
এছাড়াও হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য অপরাধের মাত্রা তুলনামূলক বেড়ে যাওয়ায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য র‍্যাব এর এই বিশেষ কার্যক্রম। যেকোন প্রকার নাশকতা বা হামলা মোকাবেলায় র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা তৎপর রয়েছে।
এছাড়াও চাঁদপুর শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, পার্ক, শপিং মল, রেস্টুরেন্ট ও অন্যান্য জনসমাগমস্থলের নিরাপত্তায় র‍্যাব-১১, কুমিল্লা কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সাদা পোষাকে র‍্যাব সদস্যদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যাব এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে র‍্যাব জানিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital