বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর ইউনিট কমান্ডের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩, ১১:২৮ পিএম
মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর ইউনিট কমান্ডের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ  চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  ৯ জুলাই রোববার বিকেল ৫টায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে একজন মুক্তিযোদ্ধার সন্তানের বিদায় অনুষ্ঠানের মাধ্যমে এ ভবনের কার্যক্রম চালু হলো। আমরা যারা সরকারি চাকুরী করি তারা দির্ঘ্যস্থায়ী নই। সর্বোচ্চ চার বছর থাকতে পারি। আমার চাঁদপুরে এক বছরের কিছু বেশি সময় হয়েছে। কখনো পুলিশ সুপার ও আমার মাঝে যোগাযোগ বন্ধ হয়নি। আজকে যে ভাবে পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান হচ্ছে। তেমনি আমি ও চলে যাব, চাইবো এ ভবন থেকে একটা ভালো বিদায় সংবর্ধনা পেতে পারি এমনটাই প্রত্যাশা করি। পুনাক সভানেত্রী সত্যি একজন দক্ষ সংগঠক। তিনি ঢাকায় চাকুরি করেন, তার পর ও চাঁদপুরে ছুটে এসে বিদায়ী পুলিশ সুপার কে যে ভাবে সহযোগিতা করেছে তা প্রসংশিত। আমরা চাইবো বাকী দিন গুলো যেন এমনি ভাবে কাটাতে পারেন। তিনি যেন একদিন ইন্সপেক্টর জেনারেল হয়ে দায়িত্ব পালন করবেন।

এসময় বক্তারা বলেন, আমাদের সকল কর্মকাণ্ডের ও কাজের ন্যাপর্থে ছিলেন আজকের বিদায়ী অতিথি। আর সেই কাজের সহায়ক ভূমিকা রাখেন ভাবিগণ। তেমনি আজকের বিদায়ী অতিথির সকল কর্মাণ্ডের ভাবি সর্বাত্যক ভাবে সহায়তা করেছে।

Model Hospital

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব এম আর ইসলাম বাবুর পরিলনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা  প্রশাসক ( সার্বিক) বশির আহমেদ, পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, সহ কমান্ডার ইয়াকুব আলী মাস্টার।

এসময় এনএসআই সহকারী পরিচালক শাহ আরমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, মুক্তিযোদ্ধা মহসিন পাঠানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার। তিনি বলেন, আমি যেখানেই থাকি চাঁদপুরকে মনে রাখবো। মুক্তিযোদ্ধারা আজকে আমাকে যে সন্মানটুকু দিয়েছেন, তা আমার জীবনের বড় প্রাপ্তি। যদি কাউকে কোনভাবে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনার আমাকে ক্ষমা করে দিবেন।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাওলাদার জামে সমজিদের পেশ ইমাম  হাফেজ মাওঃ মুফতি আশেক এলাহী।

সবশেষে পুলিশ সুপার মিলন মাহমুদ কে ক্রেস্ট প্রদান করা হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ