বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

 চাঁদপুরে শতাধিক শিক্ষার্থীকে ফ্রি ফ্লোরাল ও কাঠের জুয়েলারী প্রশিক্ষন প্রদান ‘বিজয়ীর’

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১১:৩৭ পিএম
 চাঁদপুরে শতাধিক শিক্ষার্থীকে ফ্রি ফ্লোরাল ও কাঠের জুয়েলারী প্রশিক্ষন প্রদান ‘বিজয়ীর’
চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে ফ্রিতে ফ্লোরাল ও কাঠের জুয়েলারীর বেসিক প্রশিক্ষন প্রদান করানো হয়।
১০ই জুলাই সোমবার দুপুরে চাঁদপুর পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চাঁদপুরের প্রথম সরকার নিবন্ধতিত ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষন প্রদান করেন।
বেসিক কোর্সটি প্রশিক্ষন প্রদান করেন ইউ এইচ ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজয়ী এর ট্রেজারার উম্মে হানী এবং বিসমিল্লাহ ক্রিয়েশন উইথ আয়াতুল্লাহ এর ব্যবস্থাপনা পরিচালক আয়াতুল্লাহ সুমাইয়া।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী । এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী এর মডারেটর ও বিজয়ী ফরিদগঞ্জ এর প্রেসিডেন্ট রাবেয়া আক্তার।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। সেই লক্ষ্যে কাজ করছে বিজয়ী।
অক্টোবরে বিজয়ী এ্যাওয়ার্ড ২০২৩ পোগ্রাম সফল করতে সবার সহযোগিতা ও পরামর্শ চাই, আর এই ট্রেনিং গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিজয়ী ফেইসবুক গ্রুপের ১০ হাজার সদস্য করার জন্য বিজয়ী এর সকল কর্মকর্তা ও একটিভ সদস্যদের।
এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিজয়ী এর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী, তানজিলা রহমান ইলা, সামিয়া প্রিয়শী,সুমাইয়া ইসলাম স্বর্না, জান্নাত আক্তার নিলি, মুনতাহা খান,আসমা আক্তার, সুমাইয়া মুসকান, সাদিয়া সুলতানা,জান্নাতুল নাঈমা জুহানিসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital