বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’র নতুন জেনারেল ম্যানেজার রাশেদুজ্জামানের যোগদান

সজীব খান প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৭:০১ পিএম
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’র নতুন জেনারেল ম্যানেজার রাশেদুজ্জামানের যোগদান

চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর নতুন জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ রাশেদুজ্জামান যোগদান করেছেন।

১১ জুলাই মঙ্গলবার তিনি সদ্য বিদায়ী জেনারেল ম্যানেজার দেব কুমার মালো নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতিতে ডিজিএস হিসেবে কর্মরত ছিলেন।

প্রকৌঃ মোঃ রাশেদুজ্জামান ১৯৯৯ সালে কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে এজিএম (ওএন্ডএম) হিসেবে যোগদান করেন। সেখান থেকে তিনি ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এজিএম (ওএন্ডএম) বদলি হন, সেখান থেকে পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-২, ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-১, নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি ও নেত্রকোন পল্লীবিদ্যুৎ সমিতিতে ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন।

নেত্রকোন থেকে জিএম হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে মঙ্গলবার যোগদান করেন, বুধবার থেকে তিনি অফিস শুরু করেন।

Model Hospital

প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান ব্যাক্তিগত জীবনে ১ ছেলে ১ মেয়ের জনক, তার ৪ ভাই ২ বোন রয়েছে। নবাগত জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান সমিতিতে যোগদানের পর সমিতির সকল কর্মকর্তা কর্মচারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান সরকারি নির্দেশ মোতাবেক যাতে জনগণের দৌড়গোড়ায় সেবা সহজীকরণ করা যায় সেই দিকে তিনি লক্ষ্য রেখে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

রাশেদুজ্জামান চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সেবার মান নিয়ে সবার যাতে সন্তুষ্ঠ থাকেন, তার জন্য তিনি যোগদানের পর থেকেই সবাকে নিকনির্দেশনা প্রদান করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।