বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির কর্মীসভা

ভোট চোর সরকার শেষ পর্যন্ত আর নিজেদের রক্ষা করতে পারবে না : শরীফ মোহাম্মদ ইউনুস

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৭:৪২ পিএম
ভোট চোর সরকার শেষ পর্যন্ত আর নিজেদের রক্ষা করতে পারবে না : শরীফ মোহাম্মদ ইউনুস
ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই শনিবার বিকেলে ইউনিয়নের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই। সরকারের দমন-পীড়নে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষতবিক্ষত। তবে নির্মম কর্মকাণ্ড সংঘটিত করেও নিশিরাতের ভোট চোর সরকার শেষ পর্যন্ত আর নিজেদের রক্ষা করতে পারবে না।
তিনি আরও বলেন, এ সরকার অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপির নেতাকর্মীদের প্রতিনিয়ত কারাগারে পাঠাচ্ছে। দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, দপ্তর সম্পাদক ফারুক খান, সহ-কোষাধক্ষ মনির পাটওয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মো. ফয়েজ মিজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান আতিক ছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।