বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দক্ষ হয়ে বিদেশ গেলে কোন প্রবাসীই বিপদে পড়েন না : চাঁদপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৮:০১ পিএম
দক্ষ হয়ে বিদেশ গেলে কোন প্রবাসীই বিপদে পড়েন না : চাঁদপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আপনাদের জন্যই করা হয়েছে। কারন আপনারা যাতে দক্ষ হয়ে বিদেশ যান। গত বছর চাঁদপুর থেকে বিদেশে গিয়েছে ৪৫ হাজার পাঁচ’শ জন। সেই ক্ষেত্রে চাঁদপুরের অবস্থান ৫ম। আর কুমিল্লার অবস্থান প্রথম। দেশের উন্নয়নে যে আপনাদের ভূমিকা রাখছেন তাই বলবো আপনারা আরো এগিয়ে যান।
শনিবার (১৫ জুলাই) সকালে সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারস্থ  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দক্ষ হয়ে বিদেশে গেলে কোন প্রবাসীই বিপদে পড়েন না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কিংবা আপনাদের সন্তানদের এই টিটিসি থেকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাবেন। তাহলে তারা আর কোন বিপদে পড়বে না। পরিবারের জীবনমান উন্নয়নসহ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। কোন ঝুঁকির মধ্যেও থাকবে না তারা। তিনি চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের নিকট অনুরোধ করে বলেন, প্রথম ব্যাচ এর শিক্ষার্থীরা যেন ভর্তির সময় দুইটি করে ফলজ ও ঔষধি গাছ নিয়ে এসে রোপন করেন এই ক্যাম্পাসে। তাহলে আগামী পাঁচ বছর এই এরিয়াটি হবে প্রাকৃতিক পরিবেশে সাজানো দৃষ্টিনন্দন ক্যাম্পাস। কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উন্নত শিখরে পৌঁছানো সম্ভব। আর কর্মময় জীবনে অনেকেই কারিগরি শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করেছে।
শনিবার (১৫ জুলাই) সকালে সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারস্থ চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি।
এম আর ইসলাম বাবুর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হেদায়েত উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাড. রনজিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital