সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ফুলেল শুভেচ্ছা…

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১১:৩৭ পিএম
ফুলেল শুভেচ্ছা…
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা ও চাঁদপুর সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ  জেলা কমান্ডার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা  এম এ ওয়াদুদ সাথে  গতকাল ১৮ জুলাই সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সেন্টু, বীর মুক্তিযোদ্ধার সন্তান যথাক্রমে  মোঃ জাকির হোসেন, শেখ মহিউদ্দিন রাসেল, আবুল বারাকাত রেজোয়ান, নূরুল হায়দার সংগ্রাম,জিল্লুর রহমান জুয়েল, বাবু সহ আরো অনেকে।

চাঁদপুরে ই’স’ক’নের কার্যক্রম নি’ষি’দ্ধ ও ম/ন্দি/র বন্ধের দা’বিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
চাঁদপুরে ই’স’ক’নের কার্যক্রম নি’ষি’দ্ধ ও ম/ন্দি/র বন্ধের দা’বিতে মানববন্ধন

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং মুনসেফপাড়ায় অবস্থিত নীলাচল মন্দির বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। সোমবার (২ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। একই সঙ্গে মুনসেফপাড়ার নীলাচল মন্দির বন্ধের দাবিও তুলে ধরেন তারা।

হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে নেতারা চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।