সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রামপুর ইউনিয়নে ১ হাজার ৬৬ জন পেল স্বল্প মূল্যের টিসিবি পণ্য চাল, তেল ও ডাল

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৯:৩৬ পিএম
রামপুর ইউনিয়নে ১ হাজার ৬৬ জন পেল স্বল্প মূল্যের টিসিবি পণ্য চাল, তেল ও ডাল
বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নেও প্রথম বারের মতো ৫কিজি হারে চাল যুক্ত হয়ে টিসিবি ন্যায্য মুল্যের পণ্য ক্রয়-বিক্রয় চলমান রয়েছে।
প্রতি মাসের ন্যায় সোমবার (২৪ জুলাই) চলতি মাসে ইউনিয়নের তালিকাভুক্ত কার্ডধারী ও কিছু সংখ্যক কার্ডধারী না আসায় পরে অন্যান্যদের আইডি কার্ডের মাধ্যমে) মোট এক হাজার ৬৬জন ব্যক্তি ৪৭০ টাকার বিনিময়ে ৫কেজি চাল, ২কেজি সয়াবিন তেল ও ২কেজি মশারি ডাল ক্রয় করেন। উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য ক্রয় বিক্রয় উদ্বোধন করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
উদ্বোধনের আগে আল মামুন পাটওয়ারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আপনারা ভুর্তুকি মূল্যে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য পাচ্ছেন। তার জন্য আপনারা দোয়া করবেন। সামনে নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা সবাই সজাগ থাকবেন। কারন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদেরকে নৌকার পক্ষে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী হিসেবে আমাদের এমপি ডা. দীপু মনি আপার নির্দেশক্রমে আমরা আমাদের ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করে আসছি।
আপনারা এলাকার উন্নয়নে পাশে থাকবেন এবং দীপু মনি এমপি’র জন্য দোয়া করবেন। তিনি এবারও দলের নমিনেশন পেয়ে আপনাদের কাছে নৌকা প্রতিক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা নৌকায় ভোট দিবেন যাতে আপনারা সব সময় উন্নয়ন ও বিভিন্নভাবে সহযোগিতা পেতে পারেন।
ক্রয় বিক্রয় উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান, পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, সাবেক ইউপি সদস্য মমিন উদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

হাজীগঞ্জে তাজ হোটেলে বাসি খাবার ও ক্ষতিকর রং, ধ্বংস করা হলো পচা খাবার : জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
হাজীগঞ্জে তাজ হোটেলে বাসি খাবার ও ক্ষতিকর রং, ধ্বংস করা হলো পচা খাবার : জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাকিলা বাজারের তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে তাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির অপরাধে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।

Model Hospital

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।