বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মাদ্রাসার পাম্প বসানোর কাজ উদ্ভোধন করলেন সমাজসেবক মাসুদ মিজি মামুন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৯:৪০ পিএম
ফরিদগঞ্জে মাদ্রাসার পাম্প বসানোর কাজ উদ্ভোধন করলেন সমাজসেবক মাসুদ মিজি মামুন
ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে অবস্থিত দারুল উলুম গাজী বাড়ি মাদ্রাসায় সাবমারসিবল পাম্প বসানোর কাজের উদ্ভোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ জুলাই) মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পান করানোর লক্ষ্যে মাদ্রাসার সভাপতি,বিশিষ্ট সমাজসেবক ও আমদানি-রপ্তানিতকারন প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ মিজি মামুন তার নিজস্ব অর্থায়নে প্রদান করা সাবমারসিবল পাম্প বসানোর কাজ উদ্ভোধন করলেন।
 সাবমারসিবল পাম্প উদ্ভোধনকালে মাদ্রাসার সভাপতি মাসুদ মিজি মামুন বলেন, মাদ্রাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান। আমি সর্বসময় চেষ্টা করি মসজিদ এবং মাদ্রাসার উন্নয়নে নিজের সামর্থ্যনুযায়ী পাশে থাকার।আজও আমি আমার দায়িত্বের জায়গায় থেকে অত্র মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদদের বিশুদ্ধ পানি পানের সমস্যা দূর করার জন্য এই সাবমারসিবল পাম্পের ব্যবস্থা করেছি।
তিনি আরো বলেন,অত্র মাদ্রাসায় অনেক এতিম ছেলে-মেয়েরা পড়াশুনা করছেন তাই এলাকার সকল বিত্তবানদের মাদ্রাসার পাশে থাকার আহ্বান করছি এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি ভবিষ্যতেও বর্তমানের মতো অত্র মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকতে পারেন।
এইসময় মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুদ্দীনের সার্বিক তত্বাবধানে অন্যান্যদের উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারন-সম্পাদক খলিলুর রহমান বেপারী,মাদ্রাসার সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আস্সাদুজ্জামান খান কালু,ইউপি সদস্য জিলন পাটোয়ারী,মাদ্রাসার সহ-সভাপতি বাবুল গাজী,সাবেক ইউপি সদস্য শাহআলম কিরন জামি’আ আরাবিয়্যাহ্ মুহিউস সুন্নাহ কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিরাজ কন্টাক্টর,ব্যবসায়ী আমিন পাটোয়ারী,আরিফ মিজি সহ মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবমারসিবল পাম্প উদ্ভোধন শেষে মাসুদ মিজি মামুন মাদ্রাসার নির্মানাধীন মসজিদ পরিদর্শন করেন এবং সর্বশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।