আজ বিশিষ্ট অর্থনীতিবিদ মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক’র প্রথম মৃত্যুবার্ষিকী
চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং মুনসেফপাড়ায় অবস্থিত নীলাচল মন্দির বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। সোমবার (২ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। একই সঙ্গে মুনসেফপাড়ার নীলাচল মন্দির বন্ধের দাবিও তুলে ধরেন তারা।

হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে নেতারা চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
