সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা

স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১০:২১ পিএম
স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।

২৫ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় পুরাণবাজার সেতুস্থ ৩নং বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বক্তব্যে বলেন, দেশের চলমান উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশের সমস্ত উন্নয়নের কথা আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বানাবেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ মানুষের প্রাণের দল। আওয়ামী লীগ স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা বিরোধীরা বারংবার আমাদের গণতন্ত্রকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করেছে, এখনো করছে। এদেরকে প্রতিহত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নেয়ামত হোসেন। সাধারণ সম্পাদক আজিম রানা ভুট্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।

Model Hospital

এছাড়াও বক্তব্য রাখেন কাউন্সিলর কবির চৌধুরী, আব্দুল গণি গাজী। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে তাজ হোটেলে বাসি খাবার ও ক্ষতিকর রং, ধ্বংস করা হলো পচা খাবার : জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
হাজীগঞ্জে তাজ হোটেলে বাসি খাবার ও ক্ষতিকর রং, ধ্বংস করা হলো পচা খাবার : জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাকিলা বাজারের তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে তাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির অপরাধে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।

Model Hospital

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।