বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনৈতিক মুক্তির বিকল্প নেই : মুহম্মদ শফিকুর রহমান এমপি

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১০:২৯ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনৈতিক মুক্তির বিকল্প নেই : মুহম্মদ শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে রেলী, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উক্ত মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা(অ.দা.) আজিজুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, একসময়ে বাংলাদেশ খাদ্যের নিজেদের দৈনন্দিন চাহিদা মেটাতে অন্যদেশের উপর নির্ভর করতে হতো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং এদেশের আপামোর জনগণের প্রচেষ্টার অংশ হিসেবে ধীরে ধীরে ধান, মাছ, ফল এবং কৃষিজ পণ্য উৎপাদনে নিজেদের সক্ষমতা অর্জন করেছি। ইলিশ মাছ উৎপাদনে আমরা বিশ্বে প্রথম। মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে ৫ম। গত ১২ বছরে আমাদের মাছের উৎপাদন বৃদ্দি পেয়েছে ৫১ ভাগ। এসবই আমাদের সফলতা। এখন এই ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং সামনের কঠিন দিনসমূহে নিজেদের অবস্থান সুদৃঢ় রাখতে হলে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। নিজ নিজ কর্মের সাথে সাথে উদ্যোক্তা হয়ে মাছসহ কৃষিজ পণ্য উৎপাদন করতে হবে। এতে শুধু নিজের পরিবারের নিরাপদ খাদ্যের সংস্থান হবে তা নয়, অর্থনৈতিক সমৃৃদ্ধি আসবে। জাতির পিতার সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনৈতিক মুক্তির বিকল্প নেই।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: মান্নান, সহকারি মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, শরীফ হোসেন খান, আলাউদ্দিন ভূঁইয়া  ও মাহমুদুল হাসান মিরাজ ।
এর আগে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূণূ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।