সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও মটর শোভাযাত্রা

এইচ এম নিজাম প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১০:০৪ পিএম
চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও মটর শোভাযাত্রা
আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই স্লোগানকে সামনে নিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য রেলি ও মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ দলীয় কার্যালয় সামনে থেকে বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রার আয়োজন করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যুবকদের মধ্যে যে চেতনা শানিত হয়েছে তা সরকার পতন আন্দোলনকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, আদর্শবান যুবকরা ঐক্যবদ্ধ হয়ে জালিম সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা যুব আন্দোলনের সহ সভাপতি মাওলানা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক সাবেক যুবনেতা মাওলানা হেলাল আহমাদ, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক সাবেক যুবনেতা এইচ.এম নিজাম।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ হোসাইন, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওমর খান রাহাত, সাধারণ সম্পাদক মোঃ আকাশ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
চাঁদপুর শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি ও মটর শোভাযাত্রা বের হয়ে হাজী মহসিন রোড, নতুন বাজার কালিবাড়ি মোড় হয়ে বিপুনিবাগ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

হাজীগঞ্জে তাজ হোটেলে বাসি খাবার ও ক্ষতিকর রং, ধ্বংস করা হলো পচা খাবার : জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
হাজীগঞ্জে তাজ হোটেলে বাসি খাবার ও ক্ষতিকর রং, ধ্বংস করা হলো পচা খাবার : জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাকিলা বাজারের তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে তাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির অপরাধে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।

Model Hospital

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।