সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব দক্ষিণে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও খাবার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৪:৩৪ পিএম
মতলব দক্ষিণে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও খাবার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

১১ ডিসেম্বর বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে কাশিমপুর তা’লিমুল কোরআন নূরানীয়া ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ফজলুল হক বকাউলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন বকাউলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাহিদুল ইসলাম কিরন, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. জাহাঙ্গীর হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

Model Hospital

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশ্রাফ বাবু, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসিন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মুন্সি, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবীর হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ফয়েজ, জহিরুল ইসলাম বাবু, সদস্য আশিকুর রহমান বাবু, বিএনপি নেতা মুরাদ বকাউলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপিরর সাধারণ সম্পাদক মো. হান্নান প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, যুবদল নেতা শামীম হাজী, মামুম প্রধান, সাইফুল ইসলাম বকাউল, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ ফারুক, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু বক্কর রাসেল বকাউল, ছাত্রদল নেতা মামুন প্রধান।

পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কাশিমপুর তা’লিমুল কোরআন নূরানীয়া ও হাফেজিয়া মাদ্রাসার মহোতামিম মাওলানা ইসমাইল হোসেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।