বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধের জের ধরে হামলা আহত-৫

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১০:০০ পিএম
ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধের জের ধরে হামলা আহত-৫

ফরিদগঞ্জে সম্পত্তি ক্রয় করে মাপজরিপ করে বুঝে নিতে গিয়ে হামলার শিকার হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন মোঃ তাফাজ্জল হোসেন গাজী (৬৫), রাসেল হোসেন (২৮), সোহাগ (৩৮), স্বপ্না আক্তার (৩২) ও মোঃ হাছান (৩৮)।

২৯ জুলাই শনিবার সকালে পৌর এলাকার পশ্চিম বড়ালি এলাকার বার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদগঞ্জ বাজারে ব্যবসায়ী তাফাজ্জল হোসেন তাফু গাজী ৪-৫ মাস পূর্বে সেবা সমিতি থেকে ২২.৫০ শতাংশ জমি বায়না দলিল করেন। জমি সঠিক আছে কি না তা বুঝে নেওয়ার জন্য স্থানিয় সার্ভেয়ার (আমিন) নিয়ে শনিবার সকালে মাপজরিপ করেন। এসময় বার বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ, রুহুল আমিন, স্বপ্না বেগমসহ তাফাজ্জল হোসেনকে গালমন্দ করে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তাফাজ্জলের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। বাবার উপর হামলার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তাফাজ্জল হোসেনের ছেলে রাসেল হোসেন, এসময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে রুহুল আমিন ও পরিবারের লোকজন জানান, এখানে আমাদের সম্পত্তি রয়েছে। আমাদের না জানিয়ে তাফাজ্জল হোসেন এই জমি ক্রয় করতে যাওয়ায় এবং আমাদের না জানিয়ে জমি মাপজরিপ করতে আসায় জিজ্ঞাসা করতে আসলে আমাদের সাথে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে পাশের ঘরের রুস্তম আলী শেখের ছেলে শহীদ ও হাছান জিআই পাইপ নিয়ে আমাদের এলোপাথাড়ি মারতে থাকে এসময় হয়তো তাফাজ্জলের মাথায় আঘাত লেগে মাথা ফেটে যায় এবং আমাদের শরীরের বিভিন্ন জায়গায়ও নিলা ফুলা হয়। তারা আরো জানায়, আমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছি।

হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী ওই সম্পত্তিতে কাজ করা রাজ মেস্ত্রি সেলিম হোসেন জানান, তাফাজ্জল হোসেন এখানে কাঠের টুকরো গোছাচ্ছিলেন । এসময় সোহাগ ও তার বাবা রুহুল আমিন গাল মন্দ করতে করতে এসেই তাফাজ্জল হোসেনকে মারধর করেন এবং তাৎক্ষনিক উভয়ের মাঝে হামলার ঘটনা ঘটে।

Model Hospital

এবিষয়ে এই জমির মাপজরিপ করতে আসা আওয়ামী লীগ নেতা হাজী কামরুল হাসান সাউদ জানান, আমরা জমি মাপজরিপ করে ফরিদগঞ্জ বাজারে এসে হিসাব নিকাশ করার সময় তাফাজ্জল হোসেনের ছেলে রাসেল ফোন করে জানান, বার বাড়ির কাছে তার বাবাকে মারধর করছে। শুনেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এতে আমিও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছি এবং তাফাজ্জল হোসেনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে তাফাজ্জল হোসেন জানান, আমি ৪-৫ মাস পূর্বে সেবা সমিতি থেকে ২২.৫০ শতাংশ জমি বায়না রেজিঃ করি। জমি পরিপূর্ণ আছে কি না তা জানার জন্য গন্যমান্য লোকজন ও সার্ভেয়ার মাসুদ আমিনকে নিয়ে মাপজরিপ করাই। এসময় এই সম্পত্তিতে ১৮ শতাংশ জমি বুঝে পাই। উনারা যায়গা থেকে মাপজরিপ করে চলে গেলে আমি ওই খানেই কাজ করতে থাকি। কোন ধরনের কারন ছাড়াই রুহুল আমিন তার ছেলে মেয়ে ও পরিবারের লোকজন নিয়ে এসে আমাকে গালমন্দ করে এবং এক পর্যায়ে মারধর করে। পরে আমার ছেলে রাসেল বাঁধা দিতে আসলে তাকেও বেদম মারধর করে। এসময় সোহেগের হাতে থাকা দেশিয় অস্ত্রের আঘাতে আমার মাথা ফেটে গিয়ে আমি গুরুতর আহত হই।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মান্নান জানান, সম্পত্তিগত হামলার সংবাদ পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাফাজ্জল হোসেন নামে একজন গুরত্বর আহত অবস্থায় চাঁদপুরে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি মামলার প্রস্তুতি চলছে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।