মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সবুজ মতলব গড়ার প্রত্যয়ে ‘সারা ফাউন্ডেশন’র বৃক্ষ রোপন কর্মসূচি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১০:১৮ পিএম
সবুজ মতলব গড়ার প্রত্যয়ে ‘সারা ফাউন্ডেশন’র বৃক্ষ রোপন কর্মসূচি

সবুজ মতলব গড়ার প্রত্যায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে ‘সারা ফাউন্ডেশন’ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ২৯ জুলাই শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে হল রুমে সারা ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন, ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার।

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ উল্লাহ সরকার বলেন, ‘উষ্ণায়নের এই সময়ে বৃক্ষরোপনের বিকল্প আর কিছু হতে পারে না। সারা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে কাজ করে এই বৃক্ষ। এছাড়াও জীবন যাপনে বৃক্ষের ভূমিকা রয়েছে।’ সবশেষে সারা ফাউন্ডেশনের মঙ্গল কামনা ও যে কোনো ভালো কাজে তাদের সাথে থাকার আশাবাদ ব্যাক্ত করেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন মোল্লা, মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মিজানুর রহমান, সাংবাদিক সুমন সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া, সারা ফাউন্ডেশনের সভাপতি শাহাদাৎ হোসেন আনোয়ার।

স্বাগত বক্তব্য রাখেন, নবনির্বাচিত কাউন্সিলর শাহজাহান মোল্লা, আমান উল্লাহ সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরুন নাহার, ইঞ্জিনিয়ার ফেরদৌস রহমান, জুম্মান হোসেন’সহ আরো অনেকে।

Model Hospital

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের সংগঠনটি মানব সেবায় কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় পরিবেশের কথায় চিন্তা করে মতলব উত্তরের ভিবিন্ন জায়গায় বৃক্ষ কর্মসূচি হাতে নিয়েছি, ধীরে ধীরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমারা বৃক্ষ রোপণ কর্মসূচি পালান করবো।

এ সময় তিনি আরো বলেন, সমাজের অনেকেই ভয়াল ও মাদকের গ্রাসে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবীদের সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। আশেপাশের কেউ মাদকাসক্ত হয়ে থাকলে সারা ফাউন্ডেশন এর উদ্যোগে তাদের মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আলোচনা সভা শেষে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলজ বৃক্ষ রোপন করেন নবনির্বাচিত পৌর মেয়র আরিফ উল্যাহ সরকার।

পরে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় সহস্রাধিক গাছের চারা বিতরণ করে সংগঠনের সদস্যরা।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।