মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন এসি মিজান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১০:৫৯ পিএম
মতলব উত্তরে উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন এসি মিজান

মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন।

২৯ জুলাই শনিবার সকালে উপজেলার চরপাথালিয়া বেরীবাঁধের উপর পথসভা আয়োজন করে স্থানীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান)।

এসময় বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন মিজানুর রহমান। পরে স্থানীয় দোকান ও পথচারীদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র লিফলেট বিতরণ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আবদুস ছাত্তার, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, সাবেক ছাত্রনেতা শাহাদাত খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলীপুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াশিম কুমার জনারদন, ছাত্রলীগ নেতা মাছুম, রাজিব, সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ গঠনে কাজ করছেন। আওয়ামী লীগের এই উন্নয়ন সহ্য করতে না পেরে দেশীয় ও আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। তাদের উদ্দেশ্য আন্দোলন নয়, সুষ্ঠু নির্বাচনও নয়। তাদের উদ্দেশ্য হল শেখ হাসিনাকে ক্ষমতা চ্যুত করা। কিন্তু তাদের এই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না। কারণ তাদের কাছে জনগণের মতামতের কোন মূল্য নেই। বিএনপি জামায়াত যখনই ক্ষমতায় আসে তখনই কোন না কোন ষড়যন্ত্রের মাধ্যমে আসতে চায়। আর আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে।

মিজানুর রহমান আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিএনপি জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য শুরু করেছে। কিন্তু জনগণ তা কখনো মেনে নিবে না। শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আসুন সকল মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে কাজ করি। তিনি বলেন, আগামী নির্বাচনে আমি নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। তবে প্রধানমন্ত্রী যাকেই নৌকা দিবে আমরা সবাই তাকেই বিজয়ী করার লক্ষ্যে কাজ করবো।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।