বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ফরিদগঞ্জে আ’লীগের বিক্ষোভ

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১০:২৭ পিএম
বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ফরিদগঞ্জে আ’লীগের বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি জামায়াতের হত্যা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
৩০ জুলাই রোববার বিকেলে উপজেলা আ’লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে থানা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর-রশিদ সাগর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা আ’লীগের সহ- দপ্তর সম্পাদক খোরশেদ আলম মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদ উল্লা, সদস্য কামাল হোসেন মিয়াজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, কাউছার উল আলম কামরুল, বুলবুল আহাম্মেদ, সাবেক যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, রুহুল আমিন রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাছান সাউদ, আকবর হোসেন মনির, মাহাবুব আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীরা।

এ সময় বক্তরা বলেন, বিএনপি আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপির আন্দোলন কখনোই আলোর মূখ দেখবে না। সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে বিশ্বাসী। তবে বিএনপি যদি সভা-সমাবেশের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। যারা ২১ আগষ্টের মতো নির্মম হত্যাকা- চালায় তাদের মুখে কখনই গণতন্ত্রের কথা মানায় না। তাই বাংলাদেশের জনগণ কখনই আর তাদের রাজনিতিকে বিশ্বাস করে না।

Model Hospital

এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।