মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে এসি মিজানের মায়ের সুস্থতা কামনায় দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৭:৫১ পিএম
মতলব উত্তরে এসি মিজানের মায়ের সুস্থতা কামনায় দোয়া

মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, দৈনিক ইলশেপাড় এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান (এসি মিজান) এর মমতাময়ী মা ও দৈনিক ইলশেপাড় এর প্রধান উপদেষ্টা জাহান আরা বেগমের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

৫ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের হযরত শাহজালাল (রহঃ) তানজিমুল উম্মাহ্ ওয়াস সুন্নাহ মাদ্রাসায় এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে মিজানুর রহমান (এসি মিজান) এর মা জাহান আরা বেগমের সুস্থতা কামনা করা হয়েছে এবং সকলের জন্য দোয়া করা হয়েছে। পরে মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থীদের দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় ষাটনল ইউনিয়ন যুবলীগ নেতা মো. মাহফুজ, মো. হাফিজুর রহমান ফরহাদ, মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা মো. রাজিব প্রধান, ছেংগারচর পৌর যুবলীগ নেতা, মো. কাউছার মিয়াজি, মো. লালন, মো. কামরুল, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের, যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা মো. হারুন’সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, ১লা আগস্ট বার্ধক্য জনিত কারণে এসি মিজানের মা জাহান আরা বেগম অসুস্থ হয়ে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।