শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের নবাগত পুলিশ সুপারকে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৯:২৫ পিএম
চাঁদপুরের নবাগত পুলিশ সুপারকে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মানবতার কল্যাণে নিয়োজিত অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
বুধবার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী জিলানী চিশতি কলেজের ২০২৩ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে পুলিশ সুপারকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় চাঁদপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ক্রাইম এন্ড অপস্) মোঃ রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ মহসিন, সংগঠনের প্রধান উপদেষ্টা, চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জিলানী চিশতি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ ও সদস্য মোঃ আল আমিন।
শুভেচ্ছা প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দকে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital