বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহ্তলী জিলানী চিশতী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে

শান্তিপূর্ণ ও বাসযোগ্য চাঁদপুর গড়ার প্রত্যয় কাজ করে যাচ্ছি : এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৯:৪৩ পিএম
শান্তিপূর্ণ ও বাসযোগ্য চাঁদপুর গড়ার প্রত্যয় কাজ করে যাচ্ছি : এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে ও কলেজ গভর্নিং বডির সার্বিক ব্যবস্থাপনায় ২০২৩সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

৯আগস্ট (বুধবার) সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

প্রধান অতিথি চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বক্তব্য বলেন, আজকের অনুষ্ঠানের সবাইকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কলেজের প্রথম দিন ও শেষ দিন শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দোয়া ও মিলাদের মাধ্যমে শিক্ষার্থীদের দোয়া করা হয়, ভালো ফলাফল অর্জনের জন্য। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করে আসতে বিলম্ব হয়, তাই অনুষ্ঠানের প্রথম অংশটি মিস করেছি। কলেজ জীবনটি যদি সাইকেলের সাথে তুলনা করা যায়, তাহলে কলেজ জীবনটা হলো হ্যান্ডেল। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা ভালো করে দিয়ে তোমরা তোমাদের পরিবার ও শিক্ষকদের স্বপ্নের পূর্ণতা দিবে। অধ্যবসায় নিয়ে এডমিশন টেস্ট দিতে হবে। তোমাদেরকে পরীক্ষার হলে আত্মবিশ্বাস রাখতে হবে। স্বপ্নকে জীবনে লালন করতে হবে, স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য চেষ্টা করবে।

তিনি বলেন, তোমাদের মধ্যে যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, তার বিভিন্ন ধাপ আছে পুলিশ হওয়ার। আমরা যোগ্যতা ও মেধার মাধ্যমে পুলিশকে নিয়োগ দিব। তবে তা হবে স্বচ্ছতার ভিত্তিতে। পুলিশ জনগণের বন্ধু। শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি হল আমাদের পুলিশের মূলনীতি। শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জন করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের পাশে আছি। শান্তিপূর্ণ ও বাসযোগ্য চাঁদপুর গড়ার প্রত্যয় কাজ করে যাচ্ছি।

Model Hospital

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: রাশেদুল হক চৌধুরী।

তিনি বক্তব্যে বলেন, বিদায় চিরন্তন, এটা স্থান পরিবর্তন যা আনন্দ অশ্রু মিশ্রিত। তোমরা নতুন জায়গায় যাবে, তাই তোমরা এক্সসাইটেড। তোমাদের শিক্ষকদের উপদেশ জীবন চলার পাথৈয়। যারা আজ উচ্চ স্থানে আছে, তারা শিক্ষকদের থেকে শিক্ষা অর্জন করে গেছে। বাবা-মার পরে শিক্ষকদের স্থান। প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে স্মার্ট বাংলাদেশ গড়বে তোমরা। তোমরা মাদক থেকে বিরত থাকবে, মাদক একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংসের জন্য যথেষ্ট।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভাপতির বক্তব্যে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় শিক্ষামন্ত্রী পরীক্ষা সম্পর্কে ব্রিফিং করেছেন,১৭ আগষ্ট থেকেই তোমার পরীক্ষা শুরু হবে । এ প্রতিষ্ঠান চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ। ১৯৭০ সালে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, এ কলেজে প্রায় ৮০ভাগ শিক্ষার্থী নারী। তাই নারী শিক্ষায় এ প্রতিষ্ঠান অত্র অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কলেজের শিক্ষার মান অনেক ভালো। তা তোমাদের ধরে রাকতে হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একজন ইনোগেটিভ অফিসার। তিনি ইতিমধ্যে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগান কে ধারণ করে কাজ করছেন। চাঁদপুরের প্রতিটি থানা এখন একটিভ। আমাদের চাঁদপুর সদর মডেল থানার নবাগত ওসি আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষ যাতে হয়রানির না হয়, সেদিকে আন্তরিক থাকবেন। পুলিশকে সহযোগিতা করতে হবে। আমরা জেলা পুলিশ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ থেকে সহযোগিতা পেয়ে যাচ্ছি, তাই আমরা কৃতজ্ঞ। পুলিশ এবং সাংবাদিক যেন সেতুবন্ধন হয়। করোনাকালে পুলিশ খুব একটিভ ভাবে কাজ করছে। আমরা জনতা ও সাংবাদিক আপনাদের পাশে আছি, তোমরা শুধু মেধাতে বড় হলেই হবে না, মানবিক মানুষ হতে হবে। আশারাখছি তোমরা ভালো ফলাফল করে দেশের কল্যাণে ব্রত হবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মো: মুহসীন আলম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, পরীক্ষার্থী তানজিলা আক্তার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা বেগম, কলেজের সহকারি শিক্ষিকা নাসরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, বিপুল চন্দ্র নন্দী, কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান প্রমূখ।

শুরুতে কলেজের পক্ষ ক্যাম্পাসে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম আসলে মহোদয়কে ফুল ছিটিয়ে স্বাগত ও অভিনন্দন জানান কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও সহ অন্যান্যরা।

এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (ক্রাইম এন্ড অপস্) মো: রাশেদুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মো: মুহসীন আলমকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী মো: ফাইয়াজ খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital