শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবিযুক্ত ইসফাক আহসান সিআইপির

মতলব উত্তরে সাটানো বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৯:৫০ পিএম
মতলব উত্তরে সাটানো বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য এর কর্মী-সমর্থকদের লাগানো ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।

জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়নে এম ইসফাক আহসান সিআইপির কর্মী-সমর্থকরা বিলবোর্ড সাটানো হয়েছে। ওই বিলবোর্ডে জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট নির্মমভাবে শহীদ পরিবার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত ছিল। বিলবোর্ডগুলো লাগানোর পর গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে সাটানো বিলবোর্ডগুলো ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলাজুড়ে চলছে ব্যাপক সমালোচনা।

নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। সেক্ষেত্রে কারো জনপ্রিয়তা বেশি, হয়তো কারো কম। কিন্তু কারো জনপ্রিয়তা দেখে, তার বিলবোর্ড-ফেস্টুন কেটে নিবে, ছিঁড়ে ফেলবে, এটা কেমন রাজনীতি? ওই বিলবোর্ডগুলোতে তো আমাদের জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের ছবিও ছিল। আমরা এমন প্রতিহিংসার রাজনীতি চাই না।

Model Hospital

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সংযুক্ত ছবি কাটতে যারা কোন পরোয়া করে না, তাদের বিচার হওয়া প্রয়োজন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য বলেন, নেতাদের ব্যানার-ফেস্টুন কর্মীরা লাগাবে- এটা তাদের নেতাদের প্রতি ভালোবাসা এবং গণতান্ত্রিক অধিকার। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমি দলের মনোনয়ন প্রত্যাশী। তাই আমাকে দলের ভিতর অনেকেই পছন্দ নাও করতে পারেন। তাই বলে এভাবে বঙ্গবন্ধু ও আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার ছবি কেটে নিবে? এটা কেমন রাজনীতি? আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কচুয়ায় উত্তর ডুমুরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মা সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পিএম
কচুয়ায় উত্তর ডুমুরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মা সমাবেশ অনুষ্ঠিত

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দরা

​​”মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ার ৬৪নং উত্তর ডুমুরিয়া ৮ম শ্রেণিতে উন্নীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

​বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো: এমদাদুল হকের সভাপতিত্বে এবং চাঁদপুর জজ কোর্টের শিক্ষানিবাস আইনজীবী মো: ইব্রাহিম ও প্রকৌশলী কাউছার আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা শিক্ষা বিষয়ক সমন্বয়কারী প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাই কেবল পাঠ্যপুস্তক মুখস্থ করিয়ে নয়, বরং তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে।

​তিনি আরও বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষা সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মায়েরা। মায়েরা যদি সচেতন হন, তবে সন্তানের পড়ালেখা এবং চরিত্র গঠন শতভাগ নিশ্চিত হয়। আজকের এই মা সমাবেশ প্রমাণ করে যে, অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন।

Model Hospital

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর মিয়াজী ও মোস্তাফিজুর রহমান,​কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ​বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বোরহান উদ্দিন মজুমদার ও মোঃ দ্বীন ইসলাম খন্দকার।

​অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল খান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোশাররফ হোসেন, আব্দুর রহিম, শাহাদাত হোসেন মৃধা, সহকারী শিক্ষক নাঝরিন সুলতানা, মাসুদ মিয়াজী এবং ইউপি সদস্য আব্দুল হান্নান, ছাত্রদল নেতা মো: নুরুল আমিন প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে মায়েদের সচেতনতা ও অসামান্য ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ করেন।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।