শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চরকালিয়া ফাইনালে উত্তীর্ণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৯:৫৩ পিএম
মতলব উত্তরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চরকালিয়া ফাইনালে উত্তীর্ণ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ।

৯ আগস্ট বুধবার বিকেলে উপজেলার নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনালে মুখোমুখি হয়। ট্রাইবেকারে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।

এর আগে একই মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।

প্রথম খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আখতার হোসেন এবং দ্বিতীয় খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নুরুজ্জামান।

Model Hospital

খেলায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার,নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধানসহ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital